হোম মঠবাড়িয়া দুই যুগ ধরে মসজিদে থাকা মুয়াজ্জিনকে এমপির সহায়তা

দুই যুগ ধরে মসজিদে থাকা মুয়াজ্জিনকে এমপির সহায়তা

0
18

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পৌর শহরের ৭নং ওয়ার্ড গোরস্থান জামে মসজিদে ৩৫ বছরের বেশি সময় ধরে বসবাস করা ভূমিহীন আবদুল্লাহ আল মামুনকে (৫৩) নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর প্রাথমিকভাবে তিনি হাজার টাকাসহ রমজানের বাজার সহায়তা পেয়েছেন।

সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশনে ‘ঘর নেই সংসার নেই, মসজিদে কাটিয়েছেন ৩৫ বছর’ শিরোনামে একটি প্রতিবেদন প্রচার করা হয়। এর পরই আব্দুল্লাহ আল মামুনের পাশে দাঁড়ান পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলাল।
তিনি ঢাকায় থাকার কারণে মঠবাড়িয়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র হারুন অর রশিদ, পৌর যুবদলের সদস্যসচিব মুস্তাফিজুর রহমান ফিরোজ সংসদ সদস্যের পক্ষ থেকে নগদ অর্থসহ ইফতার সামগ্রী তুলে দেন।

স্থানীয় বাসিন্দারা জানান, আব্দুল্লাহ আল মামুনের পাশে দাঁড়িয়েছে দেখে তারা আনন্দিত। গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা ও সামাজিক দায়বদ্ধতা অসহায় মানুষের জীবনে নতুন আশার আলো জ্বালাতে পারে।
মোয়াজ্জিন আব্দুল্লাহ আল মামুন জানান, আমাকে সংসদ সদস্যের পক্ষ থেকে সহযোগিতা পৌঁছে দিয়েছে। আমাকে এখন আর না খেয়ে রোজা রাখতে হবে না এবং আশ্বস্ত করেছে, ভবিষ্যতে আমার সুবিধা-অসুবিধা দেখবেন তিনি।
পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলাল জানান, গণমাধ্যমে আব্দুল্লাহ আল মামুনের মানবেতর জীবন দেখে আমার পক্ষ থেকে নগদ অর্থসহ ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছি। ভবিষ্যতে সরকারি কোনো অনুদান এলে অবশ্যই আমরা তাকে দেব।