৩১ মার্চ ২০২৬ তারিখে পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার হাসপাতাল রোড সংলগ্ন বসতবাড়িতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ অবস্থায় জব্দ করা হয়।
(দাহ্য পদার্থের বিবরণ:
ডিজেল- ১৬৮৩ লিটার মূল্য- ১,৬২,২২৪.৩৭ টাকা
অকটেন- ১০ লিটার মূল্য- ১,১৪২.৫ টাকা
পেট্রোল – ১২০ লিটার মূল্য – ১৩,২৪২ টাকা
কেরোসিন – ২৬৩ লিটার মূল্য – ২৮,৬৫৬.৪৮ টাকা)
অভিযুক্ত ব্যক্তি কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রয়ের অসৎ উদ্দেশ্য নিয়ে বসতবাড়িতে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ করে রাখেন। অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করায় আসামি কে পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ২০ ধারা মোতাবেক ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জব্দকৃত জ্বালানি সরকারি মূল্যের বিনিময়ে মঠবাড়ীয়া উপজেলার একমাত্র ফিলিং স্টেশনের প্রোপাইটারের জিম্মায় প্রদান করা হয়েছে। আদায়কৃত অর্থ মোট ২, ০৫,২৬৫.৩৫/- টাকা ( দুই লক্ষ পাঁচ হাজার দুইশত পয়ষট্টি টাকা পয়ত্রিশ পয়সা) আগামীকাল ব্যাংকিং সময়ে চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
