মঠবাড়িয়ায় প্রমী নামের এক স্কুল ছাত্রীর আত্মহত্যা

পিরোজপুরের মঠবাড়িয়ায় বৃন্তিকা প্রমী (১৪) নামের এক স্কুল ছাত্রীর আত্মহত্যা করেছে। ঘটনাটি রবিবার (২২ মার্চ ২৬ ইং) বিকেলে মঠবাড়িয়া দক্ষিণ বন্দর হাসপাতালের পিছনের রোডে ভাড়া বাসায় বসে ঘটেছে। বৃন্তিকা প্রমী উপজেলার শাখারীকাঠি গ্রামের বিপুল কৃষ্ণ হাওলাদারের মেয়ে ও হাতম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় অষ্টম শ্রেণির শিক্ষার্থী। জানা যায়, বাবা ও মা বৃন্তিকা প্রমী’কে বাসায় রেখে তারা তুষখালী ইউনিয়নে একটি অনুষ্ঠানে যান। পরে তারা বাসায় ফিরে বৃন্তিকা প্রমী’কে রুমের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। তবে বৃন্তিকা প্রমীর মৃত্যুর কারন জানা যায়নি।

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img

সাথেই থাকুন

0ভক্তমত
0অনুগামিবৃন্দঅনুসরণ করা
0গ্রাহকদেরসাবস্ক্রাইব