পদ্মায় ডুবল যাত্রীবাহী বাস

সংবাদ বিভাগ -

৫০ জন যাত্রী নিয়ে ফেরিতে উঠার সময় যেভাবে নদীতে পড়লো বাস
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে গেছে ‘সৌহার্দ্য পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস। আজ বুধবার (২৫ মার্চ) বিকেলে ৩ নম্বর ফেরিঘাট এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। বাসটিতে ঘটনার সময় আনুমানিক ৪০ থেকে ৫০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, বাসটি ফেরিতে ওঠার মুহূর্তে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মুহূর্তের মধ্যেই সেটি খরস্রোতা পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয়দের প্রচেষ্টায় তাৎক্ষণিকভাবে ১০ থেকে ১২ জনকে উদ্ধার করা সম্ভব হলেও, বাকি যাত্রীদের ভাগ্যে কী ঘটেছে তা নিয়ে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। দুর্ঘটনার পর থেকেই নিখোঁজদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে ঘাট এলাকা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া
ঘাটের ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বাসটি উদ্ধারে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। নিখোঁজ যাত্রীদের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।

সম্পর্কিত সংবাদ

আরও পড়ুন

- বিজ্ঞাপন -spot_img

সাথেই থাকুন

10,876ভক্তমত
1,678অনুগামিবৃন্দঅনুসরণ করা
2,330গ্রাহকদেরসাবস্ক্রাইব