হরমুজ প্রণালি নিয়ে হুমকিতে বিচলিত হবে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী

হরমুজ প্রণালি নিয়ে আবারও কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেছেন, এই জলপথটি এখন ‘বন্ধ নয়’।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে উদ্দেশ্য করে আরাগচি বলেন, ‘ইরানের কারণে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটছে না; বরং আপনাদের শুরু করা যুদ্ধের আতঙ্কে বীমা কোম্পানিগুলো সরে দাঁড়াচ্ছে। তিনি আরও বলেন, ‘আর কোনো হুমকিতে কোনো বীমাকারী কিংবা কোনো ইরানি বিচলিত হবেন না।’

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালিতে বিঘ্ন সৃষ্টি এবং ক্রমবর্ধমান বিপদের জন্য সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দায়ী। সেই বিবৃতির পরই আরাগচির এই পোস্ট দিয়েছেন।

সূত্র: আল-জাজিরা

সম্পর্কিত সংবাদ

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img

সাথেই থাকুন

0ভক্তমত
0অনুগামিবৃন্দঅনুসরণ করা
0গ্রাহকদেরসাবস্ক্রাইব